ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আয়ারল্যান্ডের-জিম্বাবুয়ে সফর স্থগিত

করোনাভাইরাসের কারণে আয়ারল্যান্ড দলের জিম্বাবুয়ে সফর স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সফরটি আগামী এপ্রিলে হওয়ার কথা ছিল। কিন্তু সিরিজটি পরে সুবিধামতো সময়ে আয়োজন করা হবে।


তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৮ মার্চ জিম্বাবুয়ের রাজধানী হারারেতে যাওয়ার কথা ছিল আয়ারল্যান্ড ক্রিকেট দলের।


আয়ারল্যান্ড হাই-পারফরম্যান্স রিচার্ড হোল্ডসওর্থ বলেছেন, ‘আমরা খুবই হতাশ। কিন্তু সত্য কথা বলতে এটি আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল না। সিরিজ আয়োজনে জিম্বাবুয়ে কর্তৃপক্ষের ইচ্ছা ও চেষ্টার আমরা প্রশংসা করি। কিন্তু দিন শেষে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ তথা সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্যগত নিরাপত্তা জরুরি।’


নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ১৩০০ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৫০০।

ads
ads
ads

Our Facebook Page